মালদা

বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযানের র‍্যালিকে ঘিরে উত্তেজনা বৈষ্ণবনগরে

বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযানকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইল এলাকা। গেরুয়া শিবিরের বাইক র‍্যালি আটকানো ঘিরে পুলিশ কর্মীদের সাথে বচসায় চরম উত্তেজনা ছড়ায় এদিন। যদিও পরে বিজেপি বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

        জানা যায়, দিঘা থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওয়না দিয়েছে গেরুয়া শিবিরের এই বাইক র‍্যালি। সেই মতো বুধাবার সন্ধ্যায় ফারাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরের ১৬ মাইলে এই বাইক র‍্যালি এসে পৌঁছালে বাইক মিছিল আটকান পুলিশ কর্তারা। তাদের বক্তব্য র‍্যালিতে বেশ কয়েকজন হেলমেট ছাড়াই অংশ নিয়েছে। কোন কোন  বাইকে তিনজন করে মানুষ চেপেছে। যা আইনি বিরোধী। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি যুব মোর্চা কর্মীদের বচসা শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই বচসা। এই নিয়ে গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। জানান যায় পরে স্থানীয় বিজেপি বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/SSfaaNOnAgY