বৃহস্পতিবার বিজেপির লালবাজার অভিযানে পুলিশের লাঠিচার্জ ও রায়গঞ্জ পুরভোটের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলা বিজেপির নেতৃত্ব সহ বিজেপি কর্মী সমর্থকেরা তাদের জেলা কার্যালয় থেকে ধিক্কার মিছিল শুরু করে রায়গঞ্জ শহর পরিক্রমা করে এবং জেলা কার্যালয়ে মিছিলের সমাপ্ত হয়। এই বিক্ষোভ মিছিলে ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে লালবাজার অভিযান কর্মসূচী ছিল। সেই অভিযান কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ ও রায়গঞ্জ পুরসভা নির্বাচনে লাগামহীন ছাপ্পা ভোট,বোমা, গুলি ও বুথ দখলের মতো সন্ত্রাস করেছিল তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা। এদিন তারই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপি কর্মীরা কালো ব্যাজ পরে বিক্ষোভ মিছিল করে।