ইংরেজবাজার পুরসভার অধীনস্ত করবস্থানে প্রায় ৫০ লক্ষ টাকা গাছ চুরির ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভার পুরপতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তণ পুরপতি তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি জানান প্রায় ৩০বছরের পুরনো সেগুন, শাল সহ বিভিন্ন দামী গাছ কেটে ফেলে কবরস্থানে পরিবেশ ধ্বংস করেছেন বর্তমান পুরপতি। কৃষ্ণেন্দুবাবু সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন পুর সম্পত্তি লুঠ হওয়ার পরও বর্তমান পুরপতি থানায় কোন অভিযোগ করেন নি। এদিকে পুরপতি নীহার রঞ্জন ঘোষ জানান করবস্থানের নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ জন কর্মীকে শোকজ করা হয়েছে। অভিযোগও হয়েছে থানাতে। এমন ঘটনার তদন্তও হচ্ছে। প্রাক্তণ মন্ত্রী তথা প্রাক্তণ পুরপতি কৃষ্ণেন্দুবাবু অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন নীহারবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মালদা সফরে এসে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কড়া সতর্কতাবার্তার পরও তৃণমূল কংগ্রেসের দুই নেতার এমন কাজিয়া ঘিরে জেলার রাজনীতি আবার সরগরম হয়ে উঠেছে। কৃষ্ণেন্দুবাবু জানান সেই খবর দেখে বিবেকের তাগিদে পুর কর্তৃপক্ষের উদাসীনতা বিরুদ্ধে তাই তিনি প্রতিবাদে নেমেছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MBlTuF_iZWs