বৃষ্টির জন্য রেল পরিসেবা বন্ধ থাকায় মালদা টাউনে আটকে পড়েছে দুরপাল্লার বহু যাত্রী। যাত্রীদের সুবিধার্থে ও তাদেরকে নিজের নিজের গন্তব্য স্থলে পৌঁছাতে উদ্যোগে নিয়েছেন জেলা শাসক ও আরটিও। ব্যবস্থা করা হয়েছে বেসরকারি বাসের। এদিন রাতে মালদা টাউন রেলওয়ে স্টেশনে নিজে উপ্সথিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।
জেলা শাসক জানান, রেল পরিসেবা বেহাল থাকায় বিহার শিলিগুড়ির যে সমস্ত যাত্রী স্টেশনে আটকে পড়েছে তাদেরকে তাদেরকে বাসের মাধ্যমে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ গাড়ি ভাড়া তুলনা মুলক অনেকটায় বেশী নেওয়া হচ্ছে। মানুষ পিছু ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। যদি তা কমানো যায় তাহলে খুব ভালো হয়।