প্রায় ৬ ফিট লম্বা একটি সাপ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো পুরাতন মালদার সাহাপুর ১ নং বিমল দাস কলোনি এলাকায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এক সাপ প্রেমী ওই সাপটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেন।
জানা যায়, ওই এলাকার স্থানীয় বাসিন্দা দুলাল হালদার-এর বাড়িতে গত রবিবার সাপটি দেখা যায়। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুই দিন ধরে ওই এলাকায় ঘরাফেরা করতে দেখা যায় সাপ টি কে, খবর দেওয়া হয় বন দপ্তরে। অভিযোগ বারবার জানানো সত্ত্বেও ঘটনাস্থলে আসেনি বন দপ্তরে কর্মীরা। ঘটনার দুই দিন পর এক স্থানীয় সাপ প্রেমী নিতাই হালদার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। সাপ প্রেমী নিতাইবাবু সাপটিকে উদ্ধার করে এবং বন দপ্তরের হাতে তুলে দেন।
সাপ প্রেমী নিতাই হালদার জানান, এই সাপটি বিষধর নয়। এই সাপটির নাম ডারাস, প্রায় ৬ ফিট লম্বা হবে সাপটি। বর্তমানে সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে