দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুর এলাকায় ব্যালট বাক্স পুড়িয়ে দিল দুষ্কৃতিরা। এদিন রামপুর হাই স্কুলের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা সহ ভোটাররা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনায় জাতীয় সড়কে যানবাহন চলাচল থমকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার ও.সি সৎকার সাংবোর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, কম ব্যাট ফোর্স। লাঠি চার্জ করে পথ অবরোধ তুলে দেয় পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ। ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
দক্ষিনদিনাজপুর