মালদা

গ্রামের পঞ্চায়েত সদস্যাকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

গ্রামের পঞ্চায়েত সদস্যাকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভুতনী থানার দক্ষিন চন্ডীপুর গ্রামে। অভিযুক্ত যুবক রাজু চৌধুরী পলাতক। আহত মহিলা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 

        জানা গিয়েছে, ওই মহিলার স্বামী এদিন কাজের জন্য বাড়ির বাইরে যায়। মহিলা বাড়িতে একাই ছিল। সেই সুযোগে প্রতিবেশী যুবক রাজু পঞ্চায়েত সদস্যর বাড়িতে ঢুকে ওই মহিলাকে ধর্ষনের চেষ্টা করে। বাঁধা দিতে গেলে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনার চিৎকার চেচামেচী শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্ত রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার মাথায় আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে রাজু চৌধুরী পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।