মালদা

জীবনের প্রথম ভোট দিতে গিয়ে খেতে হল গুলি

চাঁচলের মালতিপুর পরানিনু নগরে গুলি বিদ্ধ হলেন এক ভোটার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগের তীর তৃণমুলের দিকে। জানা যায় ওই আহত ভোটারের নাম তজির আলি(২২)। বাড়ি ওই এলাকায়। জানা যায়, তজির আলী এদিন ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ করে তৃণমূলের একদল দুষ্কৃতি বুথে হামলা চালায়। গুলি চালায়। সেই গুলি এসে লাগে তাকে। জীবনের প্রথম ভোট দিতে গিয়ে রাজ্যের গণতন্ত্রের আসল রূপ দেখতে পেল সে।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ওই নব ভোটার তজির আলি বলে, ভোট দিয়ে বাড়ি ফিরছিল সে। সেই সময় তৃণমূলের দুষ্কৃতিরা হামলা চালায় ও এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এই ঘটনায় সে আহত হয়।