বিধ্বংসী আগুনে পুড়ে ছায় একটি ঘরের সমস্থ জিনিস। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ আগুন নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। ঘটনাটি ঘটে মালদা শহরের মালঞ্চপল্লী বাঁধরোড এলাকায়। এলাকায় চাঞ্চল্য। জানা গিয়েছে, বাড়ির মালিক কিশোর সাহার একটি ঘর ভাড়া নিয়ে থাকেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মী শুষমা মন্ডল। এদিন ঘরে তালা বন্ধ করে কাজে যান তিনি। দুপুর বেলা হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে ঘরের সমস্ত জিনিস পুরে ছায় হয়ে যায়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সর্ট সার্কিট থেকেই আগুন ধরতে পারে। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EVR35wgnWJU
মালদা