মালদা

পুরাতন মালদা ব্লকে বিজেপির জেলা পরিষদের প্রার্থী উজ্জল চৌধুরীর প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথে তোরজোড় শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। সেই মতো এদিন জেলা পরিষদের ৩০ নং আসনের প্রার্থী উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে প্রচার অভিযান চলে পুরাতন মালদা ব্লকের বিভিন্ন জায়গায়। এদিন বিজেপির সমর্থনে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রামপারা ও আনন্দপুর এলাকায় এক বিশাল মিছিল পরিক্রমা করে। 

এই দিনের প্রচার অভিযান সম্পর্কে বলতে গিয়ে উজ্জল চৌধুরী জানান, ক্ষমতায় যারা ছিলেন তারা এলাকায় কোন কাজ করেননি। বহু মানুষের অভিযোগ রাস্তা,পরিশ্রুত পানীয় জল, বার্ধক্য ভাতা, সরকারী ঘর থেকে তারা বঞ্চিত। তিনি জেতার পর সেই সমস্ত কাজের দিকে লক্ষ্য দিবেন বলে তিনি জানান। যদিও জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। কারন মানুষের মনে বিজেপি গেঁথে গেছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/lva_-gnSGkA