মালদা

সরকারি কোন ত্রান না পাওয়ায় ত্রানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের

তিনদিন থেকে খোলা আকাশের নীচে রাস্তার ধারে দিন কাটছেন পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক মানুষ।বন্যার জলে জন্য ঘরছাড়া হয়েছেন তারা।সরকারি কোন ত্রান না পাওয়ায় এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের অভিযোগ দুই দিন আগে চেয়ারম্যান মাইকিং করিয়েছেন বাঁধ ভেঙে গেছে পালপাড়া এলাকায় জল ঢুকছে।ওই সমস্ত এলাকার মানুষদের বাড়ি থেকে বেড়িয়ে যেতে বলা হয়। এলাকাবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তার ধারে আশ্রয় নেয়।রাতের মধ্যে অনেক বাড়ি জলে ডুবে যায়। সকালে কাউন্সিলার এসে তাদেরকে বলেন প্যান্ডেল করে দেওয়ার কথা বন্যার্তদের থাকার জন্য।

            এলাকাবাসীদের অভিযোগ মাইকিং করার পরে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিতে আসেনি। এমনকি চেয়ারম্যান এক বারের জন্য তাদের সাথে দেখা পর্যন্ত করতে আসেনি। তাই তারা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি হয় চেয়ারম্যান তাদের সাথে কথা বলুক বা তাদেরকে জানিয়ে দিক যে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন সাহায্য তারা পাবে না। তাহলে এলাকাবাসীরা নিজেরাই চাঁদা তুলে ব্যবস্থা করে নিবে। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কেউ এসেছে ততক্ষণ তারা এই পথ অবরোধ তুলবেন না বলে জানান এলাকাবাসীরা।