মালদা

পরমানু বোমা তৈরী করার থেকেও কঠিন কাজ নির্মল বাংলা গড়াঃ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

পরমানু বোমা তৈরী করার থেকেও কঠিন কাজ নির্মল বাংলা গড়া। মঙ্গলবার মালদার গাজোলে মালদা জেলাকে নির্মল ঘোষনা করার পর একথা বলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই কাজ কি কঠিন তা এক কথায় বলা সম্ভব নয়। মানুষের দীর্ঘদিনের অভ্যাস বদল করা চারটিখানিক কথা নয়। এই কাজে আমরা সফল হয়েছি। সারা ভারতবর্ষে এই কাজ যেখানে ৬২শতাংশ হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে ৯২শতাংশ হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি বাকি কাজ সম্পন্ন করে ভারতবর্ষে নির্মল রাজ্য হিসাবে পশ্চিবঙ্গকে প্রথম করবো। এর পাশাপাশি সুব্রত বাবু বলেন আজকের এই মালদার মঞ্চ থেকে ডাক দিচ্ছি মেয়েরা বিয়ে করার আগে যেন দেখে নেয় যে বাড়িতে যাচ্ছেন সেখানে যেন শৌচালয় থাকে, না হলে সেই বাড়িতে বিয়ে করবেন না। আজকের দিনে একটা কাজ করা খুব কঠিন আর তার থেকেও আরও কঠিন সেটাকে রক্ষা করা। মানুষের উদ্দেশ্যে বলেন আজ যে শৌচালয় বাড়িতে পেয়েছেন সেটা রক্ষা করার দ্বায়িত্ব আপনাদের। শৌচালয় ব্যবহার করার পর পর্যাপ্ত পরিমান জল ব্যবহার করবেন। তা না হলে এক বছরের মধ্যৈই তা নষ্টা হয়ে যাবে। 

        এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, কর্মী সমর্থক সহ অন্যান্যরা।