আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের এক কর্মীসভা হয়ে গেল রবিবার। এদিন সুজাপুর বিধানসভা কেন্দ্রের আলিপুর-২ নং গ্রাম পঞ্চায়েতের শেরশাহী বাজার পাড়া এলাকায় এই কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মীসভায় হাজির ছিলেন সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরী, কালিয়াচক-১ নং ব্লকের সভাপতি মতিউর রহমান, অঞ্চল প্রধান সামিউল সেখ সহ আরও অনেকেই। এদিনের এই কর্মীসভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি কি করনীয় সেই সমস্ত বিষয় গুলি নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/FwAPU_D9dsM