মালদা

পুলিশের জালে গ্রেপ্তার আন্তর্জাতিক বাইক পাচার চক্রের অন্যতম পান্ডা

অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার আন্তর্জাতিক বাইক পাচার চক্রের অন্যতম কিঁপিং। ধৃতের নাম রুজু নাদাব। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। 

জানা যায়, শুক্রবার ভোর রাতে মালদা শহরের রবীন্দ্র ভবন মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বাইক পাচার চক্র চালাতো বলে পুলিশের অনুমান। মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে সেই বাইক ভিন রাজ্য ও বাংলাদেশে পাচার করত রুজু নাদাব বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে পুলিশ এর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। কয়েকদিন আগেই মালদা শহরের মহেশমাটি এলাকা থেকে একটি বাইক চুরি হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের অন্যতম এই পান্ডাকে পুলিশ গ্রেপ্তার করে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/HvhHb9dxECE