আয়কর দপ্তর এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মঙ্গলবার বানিজ্য ভবনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বেলা বারোটা নাগাদ ব্যাবসায়ীদের নিয়ে শুরু হয় এই কর্মশালা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার দিমাডি শেরপা, আধিকারিক রামকৃষ্ণ গুপ্তা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ সভাপতি কমলেশ বিহানী, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্যরা। আলোচনার মুল বিষয় গুলি ছিল কীভাবে ব্যবসায়ী মানুষরা তাদের টাকা আদান প্রদান করবে, কত টাকার জিনিস বিক্রি করলে তা কীভাবে সামলাবে, কীভাবে তার হিসাব রাখবে এই সমস্ত বিষয় বোঝানোর জন্য আজ একটি সেমিনার করা হয়।
মালদা