উত্তরদিনাজপুর

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত দশ বছরের শিশু উত্তর দিনাজপুরের করনদীঘি হাই স্কুল মোড় এলাকায়

৩৪ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক দশ বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করনদীঘি হাই স্কুল মোড় এলাকায়।

           সূত্র থেকে জানা যায়, বিহারের বলরামপুর থানার বৈদল গ্রামের বাসিন্দা তথা জামাইবাবু তার শ্যালককে বাইকে করে নিয়ে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার শিসটোলা গ্রামের দিকে যাচ্ছিল। পথে বাইকে চেপে যাওয়ার সময় করনদীঘি হাই স্কুল মোড়ে একটি দশ চাকার লরি তাদের ধাক্কা মারে। যার ফলে বাইকে বসে থাকা মুজফর আলি(১০) ছিটকে জাতীয় সড়কে পরলে লড়ির চাকাতে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাইক থেকে ছিটকে পড়া মাত্র শিশুটির মাথার উপর দিয়ে লড়ি চাকা চলে যায়। ঘটনায় করনদীঘি থানার পুলিশ ঘাতক লরি ও চালককে আটক করেছে বলে খবর।