উত্তরদিনাজপুর

পাটের শাক তুলতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত এক মহিলা, আহত দুই

পাটের শাক তুলতে গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ বাহী তারে লেগে মৃত্যু হলো ১ মহিলার। ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ওই একই পরিবারের এক কিশোর সহ ১ শিশু। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গোলান্ডিগছ এলাকায়। 

        জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোলান্ডিগছ এলাকার এক পাট ক্ষেতে পাটের শাক তোলার সময় সাহিদা খাতুন (৫০) বিদ্যুতের তার পরে থাকতে দেখতে পায়। সেই তার হটাতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হন সাহিদা খাতুন। তাকে বাচাতে গেলে তার ছেলে মহাম্মদ সইদুলও (১৫) বিদ্যুতপৃষ্ট হয়। এরপরে সাহিদার নাতি সামিরুল ইসলাম (৬) একই ভাবে তড়িতাদহ হয়। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে আনলে সাহিদাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।