উত্তরদিনাজপুর

পুনরায় নির্বাচনের দাবীতে অবস্থান ও বিক্ষোভ আন্দোলন উত্তর দিনাজপুর জেলা বিজেপির

রবিবার রায়গঞ্জ পুরসভা নির্বাচনে তৃনমূলের বিরুদ্ধে সন্ত্রাস আর ভোট লুঠের অভিযোগে সোমবার গন অবস্থান ও বিক্ষোভ আন্দোলন শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জ পুরসভা নির্বাচনের নির্বাচনী আধিকারিক তথা রায়গঞ্জ মহকুমাশাসকের পদত্যাগ ও পুনঃ নির্বাচনের দাবীতে আজ বেলা ১২টা থেকে মহাত্মা গান্ধী রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপির কর্মীরা। শুধু তাই নয়, রায়গঞ্জ পুরসভার পুনঃ নির্বাচনের দাবীতে আগামীকাল রায়গঞ্জ মহকুমা শাসকের দপ্তরের সামনে সবকটি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে অবস্থানে বসবে বিজেপির জেলা কর্মকর্তারা বলে জানান বিজেপি প্রেসিডেন্ট নির্মল দাম। রবিবার রায়গঞ্জের ২৭ আসন বিশিষ্ট পুরসভার নির্বাচনে বোমাবাজি, গুলি চালানো ও মারধর করে তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা এমনটাই অভিযোগ করে সোমবার অবস্থান ও বিক্ষোভ আন্দোলন শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।