মালদা

জিএসটির প্রভাব পড়েছে সীমান্ত বানিজ্যের উপর মালদা মহিদীপুর সীমান্তে বন্ধ আমদানী রপ্তানী

জিএসটির লাগুর পর তার প্রভাব পড়েছে সীমান্ত বানিজ্যের উপর। এমনি কিছু দৃশ্য দেখা গেলো মালদার মহিদীপুর সীমান্তে। ভারত থেকে বাংলাদেশ যাবার পথে দাড়িয়ে রয়েছে প্রায় কয়েক হাজার সারিসারি পণ্য বোঝায় ট্রাক। জিএসটির ফলে বানিজ্য প্রায় বন্ধ হতে বসেছে। ফলে সমস্যায় পড়েছে ব্যাবসায়িরা।মহদীপুর এক্সপোর্টার অ্যাসোশিয়েসনের সদস্য সমীর ঘোষ জানান শুল্ক দপ্তর অনুমতি দিচ্ছে না রপ্তানীর ক্ষেত্রে। জিএসটি চালু হবার পর জিএসটি নম্বর ছাড়া পন্য আমদানী রপ্তানী করা যাবে না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। যার ফলে এই সমস্যা। রপ্তানী আমদানী কারকদের এখনও জিএসটি নেই। ফলে প্রায় বন্ধ রপ্তানী আমদানী বানিজ্য।ফলে সীমান্ত বানিজ্য এলাকায় দাঁড়িয়ে রয়েছে সারি সারি পন্যবাহী ট্রাক। সমস্যায় পড়েছে পেঁয়াজের পন্যবাহী ট্রাক। এরফলে প্রতিদিন সাত থেকে আট কোটি টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে।

            ট্রাকের চালকরা জানান, অনেক দিন ধরে রপ্তানি বন্ধ হয়ে রয়েছে ফলে তারা এখানে আটকে পড়েছে। এর ফলে তাদের যেমন অনেক রকম সমস্যা হচ্ছে তেমন নষ্ট হচ্ছে গাড়িতে রাখা পেঁয়াজ ও অন্যান্য ফল।