পাড়ার ছেলেরা দূর্গা পূজার চাদা সংগ্রহ করছিল রাস্তার উপর দিয়ে যাওয়া বাইক আরোহীদের আটকে। কারো কাছে ৫ টাকা আবার কারো কাছে ১০ টাকা। তেমনি এক বাইক আরোহীকে চাঁদা চাইতে বাইক আরোহী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় তাদের বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চাল্য ছড়ায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা সেই দুষ্কৃতিকারিকে রামগঞ্জ ফাড়ির পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সুত্রে জানাজায় ধৃত দুষ্কৃতির নাম শাহারুল আলম, বাড়ি পাশের রাজ্য বিহারের পানাসির এলাকার বাসিন্দা সে। শাহারুল আলমের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি কার্তুজ সহ একটি পিস্তল। জানা গিয়েছে, ইসলামপুর থেকে রামগঞ্জ যাবার সময় শ্রীকৃষ্ণপুর এলাকায় কিশোররা দুর্গা পুজার চাঁদার জন্য আটকালে ওই দুষ্কৃতী পিস্তল দেখিয়ে ভয় দেখায়। খবর পেয়ে বাসিন্দারা ছুটে এসে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। আটক করা হয়েছে দুষ্কৃতীর কাছে থাকা মোটরবাইকটিও।