মালদা

আদর্শ যুব বিধায়ক পুরস্কার ২০১৭- এ ভূষিত হলেন মালদহের মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন

পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বিধায়িকা হিসাবে আদর্শ যুব বিধায়ক পুরস্কার ২০১৭- এ ভূষিত হলেন মালদহের মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন। স্বাভাবতই কংগ্রেসের এই বিধায়িকা পুরস্কার পাওয়ায় জেলা জুড়ে খুশির হাওয়া কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে। 

     উল্লেখ্য, পুনের ২০ জানুয়ারি মিট ওয়ার্ল্ড পিস বিশ্ববিদ্যালয় ও ভারতীয় ছাত্র সংসদ ফাউন্ডেশন প্রতিবছর দেশের ১০ জন প্রতিভাবান ও বিভিন্ন কাজের ভিত্তিতে যুব বিধায়কদের এই পুরস্কার তুলে দেন। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বিধায়িকা হিসাবে সাবিনা ইয়াসমিন এই পুরস্কার পান। গত শনিবার পুনের এম.এই.টি বিশ্ববিদ্যালয়ে মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিনের হাতে এই পুরস্কার তুলে দেন ভারতীয় ছাত্র সংসদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাহুল ভি কারাদ। অনুষ্ঠানে বিধায়িকার হাতে মানপত্র, শাল ও স্মারক তুলে দেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/J_1kUYSjbL4