জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস উপলক্ষে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে একটি সচেতনতা শিবির করলো জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর। জিনিস
কেনাকাটা ও পাকা বিল নেওয়া, কিভাবে এবং কি পদ্ধতিতে আদান প্রদান করতে হবে জিনিস সেই সম্পর্কে মানুষকে সচেতন করতে এজ এই সচেতনতা শিবির করা হয়। শুক্রবার সকাল এগারোটা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি, মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, মালদা মর্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহা, সহ সভাপতি কমলেশ বিহানি, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক বিপ্লব সরকার সহ অন্যান্য অতিথিরা। বিভিন্ন এনজিও ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলো আজ এই শিবিরে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BDe0hQNnLUY
মালদা