উত্তরদিনাজপুর

সংখ্যা লঘু ছাত্র ছাত্রীদের বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে দুই দিন ব্যাপী কর্মশালা কালিয়গঞ্জে

উত্তর দিনাজপুর জেলার কালিয়গঞ্জে বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ  বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংখা লঘু ছাত্র ও ছাত্রীরা স্কালারসিপ ও উচ্চ শিখার জন্য লোন নিয়ে যাতে ভালো ভাবে পড়াশুনা করতে পারে এই নিয়ে ১ ও ২ নং চক্রের সমস্ত প্রধান শিক্ষক-শিক্ষিকাদেরকে হাতে কলমে ও  প্রোজেক্টরের মাধ্যামে বিষয়গুলি তুলে ধরা হয়।উপস্থিত ছিলেন কালিয়গঞ্জ বিডিও মহম্মদ জাকারিয়া, কালিয়াগঞ্জ অবর বিদ্যালয় পরিদর্শক অতনু হাজরা, কালিয়গঞ্জ য়ুগ্ম বিডিও পরিমল দাস, মিড ডে মিল আধিকারি নারায়ন হাসদা সহ শিক্ষক-শিক্ষিকারা।

 

            কালিয়গঞ্জ বিডিও মহমদ জাকারিয়া জানান গত বছর সংখা লঘু ছাত্র ও ছাত্রীরা স্কালারসিপ ও লোন থেকে বঞ্চিত হয়েছিল,ফর্ম গুলি সঠিক ভাবে ফিলাপ করা হয়নি ও শিক্ষক-শিক্ষিকাদের বুঝতে অসুবিধা হয়েছিল। এবছর তাই সঠিক ভাবে সমস্ত জিনিসের তথাবধান করা হবে। ফর্ম  গুলি সঠিক ভাবে ফিলাপ করা ও সঠিক ভাবে সংখা লঘু ছাত্র ও ছাত্রীরা স্কালারসিপ ও উচ্চ শিখার জন্য লোন পেতে পারে এই নিয়ে ৫০জন করে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে দুই দিন ব্যাপী কর্মশালা আয়োজন করা হয়।