মালদা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে গাজোলের আলালে তৃনমূলে যোগদান

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার গাজোলের আলাল অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মীসভায় হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, জয় হিন্দ বাহিনীর রাজকুমার সরকার সহ অন্যান্যরা। এদিনের এই সভায় বিভিন্ন দল ছেড়ে আসা প্রায় পাঁচ শত কর্মী যোগদান করে তৃনমূলে। এই সকল নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূলের নেতারা।  

        এবিষয়ে সিপিআইএম-এর প্রাক্তন স্থানীয় অঞ্চল প্রধান তথা সদ্য তৃণমূলে যোগদানকারী মহম্মদ খালিদ উল রহমান জানিয়েছেন, সিপিআইএম দল থেকে প্রায় ৫০০ জন কর্মী এই সভায় যোগদান করে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/615EXCpSMnM