মালদার কালিয়াচক থেকে আবার উদ্ধার হল জালনোট। শনিবার রাতে কালিয়াচক থানার পুলিশ পৃথক পৃথক দুই জায়জায় অভিযান চালায়। প্রথম অভিযান চালায় সাহাবাজপুর বাস স্ট্যান্ড এলাকায়। সেখান থেকে কারিম সেখকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ টাকার জালনোট। এরপর দ্বিতীয় অভিযান চালায় মৌজমপুর এলাকায়। সেখান থেকে মানিয়ার সেখকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে ৫০ হাজার টাকার জালনোট। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
মালদা