মালদা

INTTUC-র পক্ষ থেকে ১০ দফা দাবি নিয়ে বেদরাবাদ হাসপাতালের বিএমওএইচ কে ডেপুটেশন

কালিয়াচক ৩ ব্লক বেদরাবাদ হাসপাতালে ১০ দফা দাবিতে inttuc পক্ষ থেকে ২৪০ জন আসা কর্মী দের নিয়ে ডেপুটেসন দেওয়া হয়। পাশাপাশি এদিন অবস্থান বিক্ষোভ করা হয় হাসপাতাল চত্বরে। কালিয়াচক ৩ ব্লকের বিএমওএইচ সাগর বসাক না থাকার কারনে হাসপাতালে কর্মরত ডাক্তার কৃষ্ণ চন্দ্র পোদ্দার কে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের ডেপুটেশন কর্মসূচীতে নেতৃত্ব দেন inttuc সভাপতি সামাউল রেজা। প্রায় ১৪০ জন আশা কর্মী ও অন্যান্য সদস্যদের নিয়ে এদিন এই কর্মসূচী করা হয়। ডেপুটেশন দেওয়ার পর কোন সদ উত্তর না পাওয়ায় আবার তারা অবস্থান বিক্ষোভ করে হাসপাতাল চত্বরে। তাদের দাবি গুলি ছিল কাজের নির্দিষ্ট তালিকা, পি এফ দিতে হবে, ১৫ হাজার টাকা মাসিক বেতন করতে হবে, মাসের শেষে কারন ছাড়া টাকা কাটা যাবে না, কর্মীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই সমস্ত দাবি সহ মোট ১০ দফা দাবি নিয়ে তারা এদিনের ডেপুটেশন কর্মসূচীটি করেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/7bTQrCwBlUA