মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে রাবন বধ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডিএসএ ময়দানে। শনিবার সন্ধ্যায় মালদা ডিএসএ ময়দানে অনুষ্ঠানের সূচনা হয়। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধূরির নেতৃত্বে গত ২৩ বছর ধরে রাবন বধের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর দশমীর রাতে রাম ও লক্ষন সেজে দুই কিশোর রাবন সহ তিনটি মডেলে জ্বলন্ত তির ছুঁড়ে অগ্নি সংযোগ করে। সেই আগুনে অশুভ শক্তির বিনাশ ঘটে। আবির্ভাব ঘটে শুভ শক্তির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, মালদা ডিএসএ সম্পাদক শুভেন্দু চৌধুরি, বিএসএফ ডিআইজি অমরকুমার এক্কা, পুলিশ সুপার অর্ণব ঘোষ প্রমুখ। সাধারন মানুষের ভির ছিল চোখে পরার মতো।
মালদা