উত্তরদিনাজপুর

১৪ মে রবিবার রায়গঞ্জ পূরসভার নির্বাচন এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সব রাজনৈতিক দল

হাতে আর সময় নেই আগামী ১৪ মে রবিবার উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পূরসভার নির্বাচন হতে চলেছে।এক প্রকার সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাতে ঘুম উঠেগিয়েছে।কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সবাই নিজেদের শক্তি প্রয়গ করে ভোটের নির্বাচনে নেমে পড়েছে তাপ প্রবাহকে উপেক্ষা করে।সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমূল  কংগ্রেসের পক্ষ থেকে একটি মহামিছিলের আয়োজন  করা হয়। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের বিদ্যাচক্র বিদ্যালয়ের ময়দান থেকে এই মহামিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে বিননগরের পোষ্টঅফিস মোড়ে শেষ হয়। এদিনে মিছিলের উপস্থিত ছিলেন জেলা যুব তৃনমূল সভাপতি গৌতম পাল, জেলা যুব সহকারি সভাপতি পিন্টু মোদক, জেলা পরিষদের সহকারি সভাধিপতি পুর্নেন্দু দে,তৃনমূল নেতা সন্দীপ বিশ্বাস সহ কয়েক শতাধিক  যুব তৃনমূল সমর্থকেরা।

এদিন গৌতম পাল জানান রায়গঞ্জ পূরসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস একক ভাবে জয়ী হয়ে রায়গঞ্জে উন্নয়নের ধারা বইয়ে দিবে  রাজ্যের সরকার। কারন উন্নয়ন বলতে এক মাত্র মমতা বন্ধ্যোপাধায়কে বোজায়।তাই এবারের সব ভোট তৃনমূলে পরবে।