একটি রাজনৈতিক দল শক্তিশালি হয় তাদের বুথ ভিত্তিক কর্মীদের নিয়ে। হাতে আর দুই থেকে তিন মাস তার পড়েই রাজ্যে হতে চলেছে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল স্তরে বুথ ভিত্তিক প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদের গুরুত্ব অপরিসীম। সেই কারণে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ রেখে বুথ ভিত্তিক কর্মীদের নিয়ে ইতি মধ্যে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তেমনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি অঞ্চলেই বুথ ভিত্তিক কর্মী সভা করছে শাসক দল তৃনমূল কংগ্রেস। যাতে পঞ্চায়েত নির্বাচনে একটি আসন উন্নয়নের স্বার্থে বিরোধীদের দখলে না যায়। এই বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন হয় ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন শের গ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রাম থেকে শহর পর্যন্ত সাধারণ মানুষের জন্য যে জনমুখি প্রকল্প গুলি চালু করেছে সেসব আলোচনায় তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসসর্মা, তৃনমূল নেতা উত্তম ঘোষ সহ আরো অনেকে। এই বুথ ভিত্তিক সভার সাথে বেশ কিছু পরিবার উন্নয়নের স্বার্থে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা সহ উপস্থিত নেতৃত্বরা।
ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, পঞ্চায়েত নির্বাচনে বুথ ভিত্তিক কর্মীদের গুরুত্ব অপরিসীম, সেই কারণে বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হচ্ছে। যাতে পঞ্চায়েত নির্বাচনের বিরোধী সংগঠন গুলির প্রতিটি আসন শূন্য করা যায়। সভার সাথে সাথে উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের দলে যোগদান করছে। আজও শের গ্রামের বুথ ভিত্তিক সভায় বেশ কিছু পরিবার তাদের দলে যোগদান করে উন্নয়নের স্বার্থে।