মালদা

কালিয়াচক ৩ নং ব্লকে সুচনা হল নদী বাঁধ নির্মাণের কাজ, বরাদ্ধ করা হয়েছে ১৭ কোটি টাকা

কালিয়াচক ৩ নং ব্লকের ১ নং গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া গ্রামে এনটিপিসি-র তরফ থেকে ও ওই অঞ্চলের বিধানসভার এম এল-এ স্বাধীন কুমার সরকারের উদ্যোগে বুধবার বিকেলে ওই অঞ্চলের নদী বাঁধ নির্মাণের কাজের সুচনা করা হয়। 

        জানা যায়, ওই অঞ্চলে প্রায় ৩০০ টি পরিবারের বাস। প্রতি বছর বন্যায় ওই অঞ্চল ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই সরকারের তরফ থেকে ১৭
কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে ওই অঞ্চলের মাটি ভরাট করে বাঁধ নির্মাণের জন্য। এতে গ্রামবাসীদের জীবন ও বাড়িঘর সুরক্ষিত হবে ও ওই অঞ্চলের একমাত্র বীরনগর হাইস্কুলটিও সুরক্ষিত থাকবে। তাই এনটিপিসি-র তরফ থেকেও ওই অঞ্চলের বিধানসভার এম এল এ স্বাধীন কুমার সরকারের উদ্যোগে বুধবার বিকেলে ওই অঞ্চলের নদী বাঁধ নির্মাণের কাজের সুচনা করা হয়। উপস্থিত ছিলেন এনটিপিসি-র জিএম অরবিন্দ কুমার সিং, এম এল এ স্বাধীন কুমার সরকার সহ গ্রামবাসীরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/oTs_OwTu6eE