মালদা

২০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

ফেন্সিডিল কাফসিরাপ সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম আফরোস আলী(১৯)। বাড়ি কালিয়াচক থানার সুজাপুরের স্কুলপাড়া এলাকায়। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০বোতল ফেন্সিডিল কাফসিরাফ। 

        জানা গিয়েছে, এদিন গভীর  রাতে কালিয়াচক থানা এলাকা থেকে ফেন্সিডিল গুলি নিয়ে বাংলাদেশে পাচার করার জন্য ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল আফরোস আলী নামে ওই যুবক। সেই সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে আফরোসকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২০০ বোতল মাদক ফেন্সিডিল কাফসিরাপ।