উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতি হেমতাবাদ ব্রাঞ্চ ঘরের শুভ উদ্বোধন হল রবিবার। উত্তর দিনাজপুর জেলায় প্রথম ব্রাঞ্চ শুভ সূচনা হল হেমতাবাদ ব্লকের বাঙাল বাড়ি মোড়ে কিষান মান্ডির পাশে। হেমতাবাদের ৭৭৫ জন প্রতিবন্ধী রয়েছে। যেন তারা সমস্ত সুযোগ-সুবিধা সঠিক ভাবে পায়, তারই উদ্দেশ্যে এই প্রতিবন্ধী সমিতির ব্রাঞ্চ করা হয় জেলা সভাপতি অমল আচার্য এর নির্দেশে। পতাকা তুলে এই শাখার শুভ উধবোধন করেন জেলা পরিষদের সদস্য প্রফুল বর্মন ও তৃনমূল কংগেস এস সি এস টি সেলের হেমতাবাদ ব্লক সভাপতি ক্ষির মোহণ সরকার।
জানা গেছে, এদিন প্রতিবন্ধী সমিতির হেমতাবাদ ব্রাঞ্চ ঘরের ফিতা কেটে শুভ উধবোধন করেন রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতি জেলা সভাপতি প্রদিপ রায়। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিপ্লব বিশ্বাস, কেশিয়ার সুব্রত দে, হেমতাবাদ ব্লক সভাপতি অব্দুল মাসুদ, সদস্য আইনুল হক সহ অনান্যরা।
এক সদস্য জানান, প্রতিবন্ধী সমিতি হেমতাবাদ ব্রাঞ্চ ঘরের উদ্বোধন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় শতাধিক প্রতিবন্ধী মানুষেরা। তাদের জন্য সমস্ত রকমের সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ঘরে। কোন প্রকার অভাব-অভিযোগ থাকলে সহযোগিতা পাবেন প্রতিবন্ধী মানুষেরা।