বোলেরো গাড়ি করে ভোটের প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনা। ঘটনায় আহত হলেন সাত জন ভোট কর্মী। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার নলকূপ এলাকায়। জানা যায় এদিন বালুরঘাটের দিক থেকে এক দল ভোট কর্মী বোলেরো গাড়ি করে ভোটের প্রশিক্ষণ নিতে হরিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে বংশীহারী থানার নলপুকুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় বোলেরো গাড়ির সকলেই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুনিয়াদপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও সাত জনের অবস্থা গুরুতর থাকায় তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/WjpEfz7I_ak