কালিয়াচকে জালনোটের কারবার অব্যাহত। ফের লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার সীমান্ত থেকে শনিবার ভোররাতে BSF এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের জয়ানেরা সীমান্তে কর্মরত থাকাকালীন, কালিয়াচক থানার মিলিক সুলতানপুর BOP থেকে ৪ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট উদ্ধার করে। উদ্ধার হওয়া নোট গুলি প্রত্যেকটি নতুন দুই হাজার টাকার জালনোট। মোট ২৪৯ টি দুই হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। আজ উদ্ধার হওয়া নোট কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় BSF এর জাওয়ানেরা
মালদা