মালদা

চড়ক পুজো উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে গাজন সন্ন্যাসীদের অর্থ সংগ্রহ ও মুখা নাচের আয়োজন

চৈত্র মাসের শেষ দিন বাঙালীদের কাছে চৈত্র সংক্রান্তি হিসেবে বিশেষ ভাবে পরিচিত। সেই সঙ্গে বাংলা বছরের শেষ দিনে জেলার বিভিন্ন প্রান্তে চড়ক পুজোর আয়োজন করা হয়। আর এই দিনটিকে সামনে রেখে মালদা জেলার বিভিন্ন এলাকায় এখন দেখা মিলছে গাজন সন্ন্যাসীদের, যারা মুখোশ পড়ে রাস্তা সহ বিভিন্ন হাট-বাজারে নেমেছে অর্থ সংগ্রহে। তো কোথাও আবার বিভিন্ন মুখোশ পড়ে নাচের মাধ্যমে জনগণের মন কাছে চড়ক পুজো তুলে ধরেন এই গাজন সন্ন্যাসীরা। সেই মতো বৃহস্পতিবার গাজোল ব্লকের চম্পাদিঘী মন্দির প্রাঙ্গণ থেকে এমনই এক গাজন নাচ বের হয়। যা গোটা গাজল পরিক্রমা করে পরে এই দলটি গাজোল হাটে এসে হাজির হয়। সেখানে গম্ভীরা গান ও মুখোশ নাচের মধ্য দিয়ে উপস্থিত জনসাধারণের মন জয় করেন। 

        যদিও এবিষয়ে মন্দিরের এক কর্মকর্তা জানান, এদিন তারা এই নাচের মধ্য দিয়ে গোটা গাজোলবাসীকে আসন্ন গম্ভীরা গান সহ চড়ক পুজোর আমনত্রন জানাতে এদিনের এই গাজন নাচের আয়োজন।