২রা সেপ্টেম্বর ঈদের দিন কালিয়াচক থানার জালুয়াবাধালের সয়িদপুরে খুন হয় বছর বাইশের সানিউল সেখ। সেই ঘটনার সুত্র ধরে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
জানাজায়, ঈদের দিনের কালিয়াচক থানার জালুয়াবাধালের সয়িদপুরে খুন হয় বছর বাইশের সানিউল সেখ। ভিন রাজ্যে কাজ করত সে।ঈদ উপলক্ষে সে গ্রামের বাড়িতে আসে। এরপর ঈদের আগের দিন বিকেলে সে কয়েকজন অপরিচিত যুবকের সাথে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি সে। পরের দিন সকালে তার রক্তাক্ত মৃতদেহ গ্রামবাসীরা দেখতে পায় জালুয়াবাধালের সয়িদপুর ডিপ টিউবওয়েলের পাশে।
ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ার করা হয়েছিল। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার কালিয়াচক থানার পুলিশ জালুয়াবাধালের সয়িদপুর অঞ্চল থেকে মেহবুব সেখ ও মাবুধ সেখ ওরফে ইমরান নামে ২০ বছর বয়সী দুই যুবককে ও আজমির সেখ(৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।