মালদা

ষাট গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ

ষাট গ্রাম ব্রাউন সুগার(হেরোইন)সহ গ্রেপ্তার এক যুবক। শুক্রবার সকালে ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। জানাজায়, ধৃত যুবকের নাম কামাল শেখ। বাড়ি ইংরেজবাজার থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহদীপুরে। আজ ধৃতকে তার গোপন ডেরা থেকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।