প্রেমের সম্পর্ক মেনে নিতে পারে নি তাদের পরিবার। তাই আত্মহত্যার পথ বেছে নিয়ে একসাথে আত্মঘাতী হলেন দশম শ্রেনীর প্রেমিক প্রেমিকা। প্রেমিকার ওড়না গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলে গেলেন এই ক্ষুদে দুটি জীবন। আজ সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নঘরিয়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ইন্দজিৎ দাস ও শোভানগর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মেঘা ঘোষ। টিউশন পড়তে গিয়ে একে অপরের সাথে পরিচয় হয় তাদের। এরপর দুইজন দুইজনকে ভালোবাসতে শুরু করে। কিন্তু বাধা হয়ে দাড়ায় মেয়ের পরিবার। তাদের সম্পর্কের কথা জানতে পেরে আপত্তি জানায় মেয়ের পরিবার। বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তাদের মেলামেশা। এরপরই তারা এমন সিদ্ধান্ত নেন নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য একসাথে আত্মহত্যা করেন।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।