মালদা জেলার পাশাপাশি পুরাতন মালদার বিভিন্ন অঞ্চলে বন মহউৎসব পালিত হল আজ। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্প কর্মসূচীকে রুপ দেওয়ার জন্য বৃক্ষরোপণ সপ্তাহ পালন। যা চলবে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত। আজ এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন পুরাতন মালদা বিডিও নরোত্তম বিশ্বাস, মালদা থানার আই সি মানবেন্দ্র সাহা সহ স্কুলের ছাত্র ছাত্রী ও এলাকাবাসীরা। আজ তারা রাস্তার ধারে প্রায় ১০ কিলোমিটার রাস্তার মধ্যে গাছ লাগানো হয়। যেমন মঙ্গলবাড়ী, মহিষবাথানী অঞ্চলে বৃক্ষরোপণ করা হয়।