উত্তরবঙ্গের সাথে সাথে পাশের রাজ্য বিহারে কয়েক দিনের প্রবল বৃষ্টির কারনে বিভিন্ন নদীর জল বেড়ে যাওয়ার বন্যা দেখা দিয়েছে। বন্যার জলের কারনে বিভিন্ন স্টেশনের রেল ট্রাক সহ স্টেশনে জল জমে যায় সেই কারনে উত্তরবঙ্গের সাথে বিভিন্ন রাজ্যের দূর পাল্লার ট্রেন বাতিল করা হয় রেল কর্তিপক্ষ থেকে। এক প্রকার কলকাতা সহ উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সাধারন মানুষদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বিভিন্ন স্টেশনে আটকে থাকে রেল যাত্রীরা। গত দুই দিন ধরে বৃষ্টি না হওয়ার জন্য স্টেশন ও রেল ট্রেক থেকে জল নেমে যাওয়ায় চার দিন পড়ে রেল কর্তিপক্ষ একটি স্পেশাল ট্রেন চলানোর সিদ্ধান্ত নেয় সেই মতে বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থেকে গৌহাটী পর্যন্ত ট্রেন চালু করা হল। সেই ট্রেনে চেপে ট্রেন যাত্রীরা তাদের নিজ নিজ বাড়ির উদ্যেশ্যে রওনা দেয়। স্টেশন গুলি থেকে বন্যার জল নেমে গেলেও তার ছাপ রয়েগিয়েছে স্টেশন চত্বরে। তবে আজ জেলার ডালখোলা রেল স্টেশন থেকে রওনা দিয়ে বিহারের কৃষনগঞ্জ হয়ে ট্রেন গৌহাটির উদ্যেশ্যে রওনা দেয়। ট্রেন রওনা দিলেও যাত্রীদের মধ্যে আতঙ্গ রয়েই গিয়েছে তারা তাদের গন্তব্য স্থলে পৌছাতে পারবেন তো। যাত্রীর চাপ থাকলেও আর কোনও ট্রেন চলানো এখনও সম্ভব হয়ে ওঠেনি বলে জানা গিয়েছে। তবে কিছুটা হলেও স্বস্তি ট্রেন যোগাযোগ চালু হতে শুরু হয়েছে।
উত্তরদিনাজপুর