উত্তরদিনাজপুর

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃত এক, ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ

জমি নিয়ে সংঘর্ষে তিরবিদ্ধ দুই সহ আহত দু'পক্ষের ৫ জন এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছিল সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলান্ডি গ্রামে। সেই ঘটনায় চারজনকে পুলিশ আটক করে পুলিশ, এরপর তাদের ইসলামপুর মহকুমা আদালতে তলা হলে বিচারপতি ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।   
        উল্লেখ্য, সোমবার জমি নিয়ে সংঘর্ষে তিরবিদ্ধ দুই সহ আহত দু'পক্ষের ৫ জন। ইসলামপুর থানার মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলান্ডি গ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। ৫ কাঠা জমি নিয়ে দুই সড়িকের বিবাদ ছিল দীর্ঘদিনের। সুখন লাল সিংহ আর সরকার সিংহর মধ্যে সোমবার সকালে ফের সংঘর্ষ বাধে। সরকার সিংহর লোকেদের ছোড়া তিরে সুখন লাল সিংহর চোখে তির লাগে, তিরবিদ্ধ হয় সুপেনের আরেক আত্মীয়। আহতদের ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। তিরবিদ্ধদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পরে সুখন লাল সিংহ মারা যায়। ওই ঘটনায় মৃত সুখন লাল সিংহের ভাই হেমলাল সিংহ ১১ জনের নামে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UirLUqKB8Dw