উত্তরদিনাজপুর

ইসলামপুর পৌরবাস স্ট্যান্ডে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরবাস স্ট্যান্ডে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সুত্রে জানা জায়, গত প্রায় দু"বছর ধরে আনুমানিক বছর ৪৫ এর ওই ব্যক্তি পৌরবাস স্ট্যান্ডে থাকতেন। যাত্রী প্রতীক্ষালয়ে রাত কাটাতো। পৌরবাস স্ট্যান্ড এলাকার লোকেরা যা দিতো তাই খেয়ে দিন কাটাতো অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তি। এদিন স্থানীয় লোকেরা এসে ওই ব্যাক্তিকে অনেক ডাকাডাকি করলেও কোন প্রকার সাড়া না দেওয়ায় লোকেদের সন্দেহ হয়। এরপরে দেখা যায় ব্যাক্তিটির মৃত হয়েছে। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। মৃত ব্যাক্তির কেউ পরিচিতিরা না আসলে পৌরবাস স্ট্যান্ডের লোকেরা মৃত ব্যক্তির সৎকার করার দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে।