গাজোলের ব্লক ক্যাম্পাসের অন্নদা শংকর সদনে তালাশ সিনে সেন্ট্রাল কলকাতা ও ইউনিসেফের উদ্যোগে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের শিক্ষা লাভের জন্য এই উৎসব বলে জানা যায়। এই উৎসবে গাজোলের গাজোল শ্যামসুখী বালিকা বিদ্যালয়, আমশোল হাই স্কুলের ছাত্র ছাত্রীরা আসে। এছাড়াও উপস্থিত ছিলেন গাজোলের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, তালাশের মালদা জেলার ম্যানেজার নিপাস রায় সহ অন্যান্য আধিকারিক গন।
নিপাস রায় জানান, শিশুরা যেন চলচিত্র দেখে শিক্ষা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে এই উৎসব। অনুষ্ঠানে নির্মল বাংলা নিয়েও ছাত্র ছাত্রীদের প্রোজেক্টারের মাধ্যমে বিভিন্ন চিত্র দেখানো হয়। যাতে প্রতিটি বাড়িতে শৌচালয় থাকে, মাঠে ঘাটে শৌচকর্ম করলে কি হয় তা নিয়ে ছাত্র ছাত্রীদের বোঝানো হয়।