উত্তরদিনাজপুর

রায়গঞ্জ শহরের এন এস রোড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার দুই শিশু সহ এক মহিলা

শিশু নির্যাতনের ঘটনায় যখন তোলপার রাজ্য সহ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সেই সময় ফের ২ শিশু সহ ১ মুক ও বধির মহিলার উদ্দেশ্য বিহীনভাবে ঘোড়াফেরা করার ঘটনায়  চাঞ্চল্য রায়গঞ্জ শহরের এন এস রোডের তুলসী আগারওয়ালার পেট্রোল পাম্পের সামনে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়, পুলিশ এসে ওই মুক ও বধির মহিলা সহ ২ শিশুকে উদ্ধার করে নিয়ে যায়।

        উদ্ধারকারী স্থানীয় বাসিন্দারা জানান, তারা আচমকাই লক্ষ্য করেন ওই ২ শিশু সহ মহিলাকে। ওই মহিলার সাথে কথা বলতে গিয়ে তারা বোঝেন মহিলা মুক ও বধির। অসহায় ওই মহিলা রুপালী রঙের কোনো ধাতুর জিনিষের পরিবর্তে ৫০০ টাকা চাইছিলেন। তাকে এমনি ৫০ টাকা দিতে চাইলে নিতে অস্বীকার করে মহিলা। উদ্ধারকারীদের দাবী ওই মহিলা ইশারায় বুঝিয়েছেন তার স্বামী ও আরেক পুত্র সন্তান যে কিনা একটু বড় এই সন্তানদের তুলনায় তারাও ছিলেন মহিলার সাথে। কিন্তু অনেক সময় ধরে স্বামী তাকে রাস্তার পাশে রেখে দিয়ে কোথাও চলে গেছে। মহিলা ইশারায় যা বোঝাতে চেয়েছিলেন তিনি বালুরঘাট গেলেই তার বাড়ি ফিরতে পারবেন। তার বাড়ি বালুরঘাট থেকেও কিছুটা দূরে, সম্ভবত বাংলাদেশে বলে বোঝাতে চেয়েছেন মহিলা। সব মিলিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/8Z85BKEROZo