পুরাতন মালদার রশিলাদহ বেহুলা শ্মশান এলাকায় চলা ছয় দিন ব্যাপী বাউল উৎসব ও সাধুমেলার সমাপ্তী হল বুধবার। এদিন বাউল উৎসব ও সাধুমেলার শেষ দিনে হাজির ছিলেন পুরাতন মালদার বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার, তৃণমূল নেতা বিভুতি ঘোষ সহ আরও অনেকেই। এদিন বাউল উৎসব ও সাধুমেলার সমাপ্তী দিনের বিশেষ আকর্ষন ছিল পটল কুমার গান ওয়ালার গায়িকা অরুনা দাস। এছাড়াও উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গ থেকে আগত নামি শিল্পিরাও অংশ গ্রহণ করেন বলে জানা গেছে। আর এই বাউল উৎসব ও সাধুমেলার শেষ দিনের অনুষ্ঠানে পুরাতন মালদা ও ইংরেজবাজার ব্লকের বহু ভক্ত রশিলাদহ বেহুলা শ্মশান এলাকায় ভিড় জমান।
মালদা