মালদার কালিয়াচকে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের। মৃতের নাম অমর ফারুক। বাড়ি কালিয়াচক থানার গুদুয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে আজ সকালে কালিয়চক থানার কলেজ মোড় এলাকায়।
পরিবার সূত্রে খবর এদিন বাইক নিয়ে কালিয়াচক থেকে বাড়ি যাচ্ছিল অমর ফারুক। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাইক নিয়ে রাস্তা পার করছিলো ওই যুবক।এমন সময় আসাম গামী একটি লরি তাকে পেছ থেকে ধাক্কা মারে।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানারপুলিশ।তার আঘাত গুরুত্বর থাকায় মৃত্যু হয় তার। শোকের ছায়া মৃতের পরিবারে।