বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মহা সমারোহে গান্ধেশ্বরী কালী মাতার পূজো ও মেলার আয়োজন। এই পুজোকে সামনে রেখে পুরাতন মালদার ৬০ নং বি এস এফ ক্যাম্পে দেবকুন্ড মন্দিরে নেমে এসেছিলো ভক্তদের ঢল।
জানা যায়, এদিন পুরাতন মালদার নারায়নপুরের শিল্পতালুক সংলগ্ন ৬০ নং বিএসএফ ক্যাম্পের পেছনে দেবকুন্ড মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও বুদ্ধ পূর্নিমা উপলক্ষে দেবী গান্ধেশ্বরী কালী মাতার পূজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে এখানে একটি মেলাও বসে। বিএসএফ ক্যাম্পের পিছনে বেহুলা নদীর পাড়ে মেলাটি অনুষ্ঠিত হয়। এই মর্মে প্রচুর ভক্তের সমাগম হয়।
এবিষয়ে মন্দিরের পূজারী অসিম কুমার দাস জানান, এই মন্দিরে প্রতি বছর দূর দুরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। এখানে বিশেষত আদিবাসী সমাজের নব বিবাহিতরা আসেন মায়ের পুজো দেন। যাতে তাদের পারিবারিক জীবন সুখ-শান্তিতে কাটে।