বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাত করে দেখা দেয় শিলাবৃষ্টি। যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে স্থানীয় আম ও ধান চাষিরা। বিশেষ ভাবে বর্তমানে আম, বোর ধান চাষের ক্ষতি হয়েছে বলে জানা যায়। ছোটো থেকে বড় সব ধরনের শিলা পাত দেখে চাষিদের মাথায় হাত।
এবিষয়ে স্থানীয় গ্রামবাসী আন্না রায় জানিয়েছেন, এই শিলাবৃষ্টির ফলে আম চাষি, ধান চাষিদের ক্ষতি হয়েছে। যাতে চাহিদা মত ফলন পাওইয়া যাবে না বলে তিনি জানান।