মালদা

নজির গড়ল মালদা, লোক আদালতে বিচারকদের আসনে তিন রুপান্তরকামী

শনিবার মালদায় আদালতে জাতীয় লোক আদালত বসে। সেখানেই বিচারকদের আসনে এবার তিন রুপান্তরকামী বা রুপান্তরিত লিঙ্গের নারীদের বসিয়ে রীতিমতো নজির গড়ল মালদা। এদিন  তাঁরা অভিযুক্ত ও অভিযোগকারীদের বক্তব্য শুনলেন। শুনালেন ফয়সালাও। অর্থাৎ রায়দান করে তাঁরা একাধিক মামলার নিস্পত্তিও ঘটালেন এদিন। 

    সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশের সঙ্গে এদিন মালদা জেলাতেও বসে জাতীয় লোক আদালত। ৮ টি বেঞ্চে প্রায় ২২০০ মামলা ওঠে মালদার লোক আদালতে। ফৌজদারি মামলা থেকে ব্যাঙ্ক, বিদ্যুৎ, মোটরবাইক দুর্ঘটনা-সহ সিলিভ কিছু মামলারও বিচার করা হয় এদিন। 
      
    জাতীয় লোক আদালত উপস্থিত দেবী আচার্য বলেন, এত বড় সন্মানে আমাদের সন্মানিত করা হবে তা ভাবতেই পারিনি। এদিনের লোক আদালতে বিচারকের ভূমিকায় থাকার সুযোগ পেয়ে নিজেদের গৌরবান্বিতও মনে করছি। নিরপেক্ষতার আসনে বসে বিচার করাটা যে কতটা কঠিন কাজ, সেটা হাড়ে হাড়ে টের পেলাম। বিচারকরা কিভাবে প্রক্রিয়াটা সামলান, তা আজ এখানে না এলে বুঝতে পারতাম না। এত বড় একটা কাজে অংশ গ্রহন করতে পেয়ে খুশি এবং নিজেকে গৌরবান্বিতও মনে করছি।

    মালদা জেলা আইনি পরিষেবা সহায়তা কতৃপক্ষের তরফ থেকে বিক্রম রায় জানিয়েছেন, লোক আদালতের মাধ্যমে বিশাল সংখ্যক মামলা কমিয়ে আনা হয়েছে। এর ফলে মানুষ খুব তাড়াতাড়ি বিচার পাচ্ছেন। আদালতে বছরের পর বছর ঘুরতে হচ্ছে। এদিন বিচারকের আসনে তিন (বৃহলন্না) কে বসানো হয়েছিল। তাঁরা সমাজের অচ্ছুৎ নন। সম্মানের সঙ্গে সমাজে সব সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন তাঁরা। এদিন তাদের নিয়েই বিচারমণ্ডলী গঠন করা হয়েছিল। (বৃহলন্না) দের বিচারে সাহায্যের জন্য নিযুক্ত ছিলেন একজন জুডিশিয়াল অফিসার ও একজন আইনজীবী।       

    অরিন্দিম সাহাকুন্ডু বলেন, আমি আজ লোক আদালতে বসার সুযোগ পেয়েছি তাতে খুব খুশি। এখানে তিনি এদিন গেম্লিনের আসামীদের কাছ থেকে ফাই নেওয়া হচ্ছে তাতে তিনি কাজ করছেন।

    সমাজসেবী জিয়া দাস জানান, তিনি লোক আদালতে বিচারকের আসনে বসেছেন এবং এদিন তিনি ব্যাঙ্ক লন নিয়ে যে সমস্ত সমস্যা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করছেন। তিনি বলেন তাদেরকে কেউ কোন দিন এই ভাবে সন্মান দেন না তাই আজ এখানে এসে আমরা খুব ভালো লাগছে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/fXLJqz6elBU