মালদা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ কামাখ্যা এক্সপ্রেস

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ কামাখ্যা সাপ্তাহিক সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি। আজ সকালে একলাখী স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
    জানা যায়, গাজোলের একলাখী স্টেশন সংলগ্ন পাঠান পাড়া এলাকার এক স্থানীয় বাসিন্দা দিজেন বর্মণ দেখতে পান, আপ রেল লাইনে ফাটল। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা রেল কর্মীদের খবর দেন। সেই সময় ওই রেল লাইনে আসা শিয়ালদহ কামাখ্যা ট্রেনটি আসতে দেখে গ্রামবাসীরা। তারা গামছা দেখিয়ে ট্রেনটিকে থামায়। এরপর রেল কর্মীরা এসে কাজ শুরু করে। এই ঘটনায় প্রায় ঘণ্টা খানেক রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। দুরপাল্লার বহু ট্রেন আটকে পড়ে স্টেশনে। এরপর রেল কর্মীদের প্রচেষ্টায় রেল লাইন ঠিক হলে, পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।